নিজস্ব সংবাদদাতা, ১৮ মার্চ :
ওজন কমানোর জন্য প্রাকৃতিক উপাদান খুঁজছেন? আপনার ঘরেই রয়েছে সেই জাদুকরী উপাদান। প্রাকৃতিকভাবে ওজন কমানোর ক্ষেত্রে মেথির জুরি মেলা ভার। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ও সঠিকভাবে মেথি খেলে ওজন নিয়ন্ত্রণ কিছুটা সম্ভব।
মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। যার ফলে বারবার খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ক্যালোরি গ্রহণও নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও মেথি হজম প্রক্রিয়া উন্নত ও শরীরের মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে।
আগের দিন রাতে এক গ্লাস জলে এক চামচ মেথি ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে নিয়মিত সেটা পান করলে উপকার মিলতে পারে। এতে শরীরের টক্সিন দূর হয়।
তবে ওজন কমানোর ক্ষেত্রে শুধুমাত্র মেথির উপর নির্ভরশীল হলেই হবে না। মেথি জলের সাথে সাথে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পরিমাণে জল পান, সঠিক পরিমাণে ঘুম, নিয়মিত শরীরচর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

