জলপাইগুড়ি , ২১ জুলাই
শহরের ডেঙ্গুয়াঝার পাদ্রি কুটি এলাকায় একটি বাড়ির সামনে থেকে অজগরের একটি বাচ্চা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগেও একই এলাকা থেকে একটি অজগরের বাচ্চা এবং পরে একটি বড় আকারের অজগর উদ্ধার হয়েছিল। মঙ্গলবার ফের ওই এলাকা থেকেই আরও একটি ছোট আকৃতির অজগর উদ্ধার করে পরিবেশপ্রেমী সংগঠন গ্রীন জলপাইগুড়ি।
উদ্ধারকারী পরিবেশপ্রেমী অঙ্কুর দাস জানান, সাপটিকে নিরাপদে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, একই এলাকা থেকে বারবার অজগর উদ্ধার হওয়ায় বনদপ্তরের আরও ব্যাপক তল্লাশি অভিযান চালানো প্রয়োজন। তাঁর মতে, এলাকায় আরও অজগর থাকতে পারে, তাই দ্রুত অনুসন্ধান চালানো জরুরি।

