চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে ভেড়ার।আর তখনই চিনেও ফেলেন ভেড়ার মালিক তথা মাথাভাঙ্গা ১০ নং ওয়ার্ডের বাসিন্দা মদন সরকার। কিন্তু চাইলেও নিজের ভেড়া বাড়ি নিয়ে যেতে পারেনি কারন যেই বাড়িতে ভেড়ার দেখা মেলে সেই বাড়ির লোক হাট থেকে কিনে এনেছেন বলে জানান,ভেড়ার মালিককে।ভেড়ার মালিক জানান ভেড়ার বাচ্চাও রয়েছে তার বাড়িতে পরবর্তীতে ভেড়ার মালিককে জানিয়ে দেওয়া হয় ভেড়ার বাচ্চা নিয়ে আসতে প্রমানিত হলে তিনি দিয়ে দেবেন।এদিকে আজ ভেড়ার বাচ্চা নিয়ে ভেড়ার মালিক ওই বাড়িতে হাজির হলে ভেড়ার বাচ্চা তার মাকে দেখতে পেয়ে দুগ্ধ পান শুরু করে দিলে জড়ো হওয়া লোকজনও বুঝতে পারেন ভেড়াটি কার।তবে যার বাড়িতে ভেড়াটি পাওয়া যায় সেও ভেড়া দিতে নারাজ।তিনি আবার জানান যার কাছ থেকে কিনে এনেছেন তাকে আগে খুঁজে বের করবেন তারপর ভেড়ার মালিকের হাতে ভেড়া তুলে দেবেন।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় মাথাভাঙ্গা থানার পুলিশও। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে ভেড়ার মালিক ভেড়াটি নিয়ে বাড়ি ফেরেন।এদিকে ভেড়া কেনা ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়।যদিও ওই ব্যক্তির দাবি তিনি ভেড়াটি হাট থেকে কিনে এনেছেন।তবে হাট থেকেই তিনি কিনে এনেছিলেন নাকি চোরের সাথে রয়েছে যোগসাজশ এ নিয়ে তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।

