কোচবিহার , ২৮ জুলাই
এবার কোচবিহার কোতোয়ালি থানাতেও অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মঙ্গলবার কোচবিহার বিজেপি সোশ্যাল মিডিয়া টিমের ৫ জন নেতৃত্ব শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি হাতে শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। এর ফলে বিতর্কে সৃষ্টি হয় । গতকালও একাধিক থানায় শ্রীলেখা মিত্র নামে অভিযোগ দায়ের হয়েছে। এবার শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের , বক্তব্য, অবিলম্বে এই অভিনেত্রীকে গ্রেফতার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে ।

