আলিপুরদুয়ার , ১ আগস্ট
আলিপুরদুয়ারের হ্যামি ১ আগস্টল্টনগঞ্জ বুন হাই স্কুলে অনুষ্ঠিত হলো সিআইএসই (CISCE) বোর্ডের রিজিওনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ। উত্তর-পূর্ব ভারত, সিকিম এবং উত্তরবঙ্গের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
এই রিজিওনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই অনুষ্ঠিত হচ্ছে বক্সিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় যারা নিজেদের সেরা প্রমাণ করে প্রথম স্থান অর্জন করবে, তারা পরবর্তী সময়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। এছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপারসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং ক্রীড়াক্ষেত্রে তরুণ প্রজন্মের এগিয়ে আসার উপর গুরুত্ব দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এই ধরনের প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

