জলপাইগুড়ি , ৭ আগস্ট
কৃষি বিভাগের উদ্যোগে ডুয়ার্সে বিশেষ কর্মশালা। এদিন ডুয়ার্সের মাটিয়ালি ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে বাতাবাড়ি কিষাণ মান্ডিতে নিউট্রি গার্ডেন ও খাদ্য সুরক্ষা বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন মূলত ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে ওই কর্মশালা করা হয়। কর্মশালায় উপস্থিত কৃষি আধিকারিকারা অঙ্গনওয়ারি কর্মীদের নিউট্রি গার্ডেনের উপকারিতার বিষয়ে সচেতন করেন। নিউটি গার্ডেনে পুষ্টিকর শাক সবজি, ফল সহ অন্যান্য উপকারী গাছ চাষ করা যায়। অঙ্গনওয়াড়ি কর্মীরাও নিজেদের মধ্যে গোষ্ঠী তৈরি করে এই চাষ করতে পারেন।
কৃষি আধিকারিকরা বলেন, নিউটি গার্ডেনে জৈব পদ্ধতিতে পুষ্টিকর শাক সবজি চাষ করে অঙ্গনওয়ারি কেন্দ্রের শিশু ও প্রসূতি মায়েদের খাওয়ানো যেতে পারে। পাশাপাশি এদিন খাদ্য সুরক্ষা বিষয়েও কর্মীদের সচেতন করা হয়। অঙ্গনওয়ারি কেন্দ্রে রান্না করার আগে প্যাকেটজাত মশলার এক্সপায়ারি ডেট দেখে নেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে সচেতন করা হয়। যাবতীয় বিষয় নিয়ে এদিন সচেতন করেন মাটিয়ালি ব্লকের বিটিএম সৌমজিৎ রায়, অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার আবেশ দত্ত, মাল মহকুমা ফুড সেফটি অফিসার অমিত হিমাংশু মিঞ্জ সহ অনেকে।

