আলিপুরদুয়ার, ২৬ জানুয়ারী :
ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁ এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরদার নির্বাচনী প্রচার চালালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালচিনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বারা ওরাঁও-এর সমর্থনে এদিন একটি বিশাল রোড শো করেন তিনি।
বুধবার দুপুরে গোপীমোহন ময়দানে হেলিকপ্টারে করে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শুরু হয় রোড শো। জয়গাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই রোড শো এগিয়ে যায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।
এদিনের রোড শো-তে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
এদিন কালচিনি প্রাক্তন বিধায়ক উইলশন চম্প্রামারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে।
এদিন অভিষেক নিজের বক্তব্যে বলেন আগামীতে জয়গাঁতে হাসপাতাল হবে ও জয়গাঁ পৌরসভা করা হবে।

