শিলিগুড়ি, ৬ এপ্রিল :
মালদার বিডিও অফিসে বিচারপতিদের ঘেরাও ও হেনস্থার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি আদালত শাখা। সোমবার সংগঠনের উদ্যোগে একটি ধিক্কার মিছিল বের করা হয়। মিছিলটি শিলিগুড়ি আদালত চত্বরের পরিক্রমা করে। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা ঘটনার তীব্র নিন্দা জানান তারা।

