নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:
গোটা রাজ্যের সঙ্গে কোচবিহার জেলাতেও মঙ্গলবার সূচনা হলো নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের। কলকাতা থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কোচবিহার জেলায়ও এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
কোচবিহার উৎসব অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জিতীন যাদব, বিধায়কের প্রতিনিধি বিরাজ বোস, সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই কোচবিহার পৌর এলাকার বেশ কিছু উপভোক্তাদের হাতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে জেলাশাসক জানান, আগের তুলনায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি তিনি উপভোক্তাদের উদ্দেশে এই অর্থ সঠিক কাজে ব্যবহারের আবেদন জানান।
প্রকল্পের সূচনাকে কেন্দ্র করে এদিন কোচবিহারে প্রশাসনিক স্তরে যথেষ্ট গুরুত্ব ও উপস্থিতি লক্ষ্য করা যায়।

