আলিপুরদুয়ার ,১৮ মে
আবারও খবরের শিরোনামে আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ। এই এলাকার থেকে আসা একটি খবর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। জয়গা শহরের ঝরনা বস্তি এলাকার এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১১ টি গরু।প্রশাসন সূত্রে খবর পশুর মাংসের অবৈধ বিক্রির উদ্দেশ্যে গরুগুলি নিয়ে আসা হয়েছিল। ইতিমধ্যে এই অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এরই মধ্যে, জয়গাঁ থানার পুলিশ থানায় একটি গোপন খবর আসে যে ঝর্ণা বস্তি এলাকার একটি বাড়িতে গরুগুলি জবাই করার জন্য কিনে রাখা হচ্ছিল।খবর পেয়েই পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত চলাকালে পুলিশ বাড়িটির ভেতর থেকে মোট ১১টি গরু আটকে রাখা অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গরুগুলোকে জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। উদ্ধার করে গোরু গুলোকে খোয়াড়ে পাঠানো হয়েছে|

