আলিপুরদুয়ার , ১০ জুলাই
আলিপুরদুয়ারে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার, চাঞ্চল্য আটিয়াবাড়ি চা বাগানে
আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে একটি বিশালাকার অজগর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বাগানের বাঙ্গাবাড়ি ডিভিশনে প্রায় ১৫ ফুট লম্বা অজগরটি দেখতে পান চা-শ্রমিকরা। এরপরই তারা বনদফতরে খবর দেন।
খবর পেয়ে বনদফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। বনদফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অজগরটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

