জলপাইগুড়ি, ১১ জানুয়ারী :
মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প কে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। আর এর ই প্রতিবাদে কংগ্রেসের অনশন মঞ্চ। বিবিজি রামজি নামে নতুন প্রকল্প চালু করে কেন্দ্রীয় বিজেপি সরকার। এর প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করবে জলপাইগুড়ি জেলা কংগ্রেস গতকাল ই এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করে। প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন কেন্দ্রের এই জনবিরোধী নিতির প্রতিবাদে লাগাতার চলবে আন্দোলন। কর্ম নিশ্চয়তা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া সেটি দেশের জন্য ক্ষতিকারক। আজ থেকেই গান্ধী মূর্তির থেকে শুরু হলো প্রতিকি অনশন। উপস্থিত হয়েছিলেন জেলা কংগ্রেসের নেতৃত্বরা।

