শিলিগুড়ি , ১৮ জুলাই
উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই ব্যস্ত কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার সকালে তিনি শিলিগুড়ি সংলগ্ন জুমাগছ এলাকার একটি বর্ডার আউট পোস্টে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি সেখানে একাধিক সরকারি কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর তিনি পশ্চিমবঙ্গ সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যায় পৌঁছবেন। সেখানে তাঁর সভাপতিত্বে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি এবং সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।he

