দিনহাটা, ১৩ এপ্রিল :
দিনহাটা শহরের রংপুর রোড এলাকায় নির্বাচনী প্রচার করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ । সোমবার সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী প্রচার করতে দেখা যায় মন্ত্রী উদয়ন গুহ কে। এদিন তিনি সেখানে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে জনসংযোগ করেন। জানা গিয়েছে এদিন ১৩-১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন। গত বেশ কয়েকদিন ধরেই দিনহাটা শহরের বিভিন্ন ওয়ার্ডে এভাবেই জনসংযোগ করতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ কে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী।

