ধূপগুড়ি , ২৮ জুলাই
গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নেশার ট্যাবলেট উদ্ধার।ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার।ধূপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট ধূপগুড়ি এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।খবরের ভিত্তিতে পুলিশ ধূপগুড়ি শহরের রেল স্টেশন মোড় এলাকায় নাকা তল্লাশি শুরু করে।কিষানগঞ্জ থেকে ট্রেনে ধূপগুড়িতে নেশার ট্যাবলেট নিয়ে আসা হয়েছিল।পুলিশ স্টেশন মোড় এলাকায় সন্দেহজনক হিসেবে দুই যুবককে আটক করে।এরপর তাদের ব্যাগে তল্লাশি চালালে প্রায় ১৬৮০০ নেশার ট্যাবলেট উদ্ধার হয়।আইসি প্রশান্ত চামলিং এবং মহকুমার ম্যাজিস্ট্রেট সাবির আহমেদ মোল্লা ঘটনাস্থলে আসেন।তাদের উপস্থিতিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মিঠু রায় এবং বিশ্বজিৎ রায় ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট এবং মল্লিকপাড়ার বাসিন্দা।জানা যায় কিষানগঞ্জ থেকে নেশার ট্যাবলেট কিনে নিয়ে আসা হয়েছিল।ধূপগুড়িতে হাতবদল হাওয়ার আগেই পুলিশের কাছে খবর আসে।খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়।ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে।

