আলিপুরদুয়ার , ৩১ জুলাই
অবশেষে প্রধান পদ থেকে ইস্তাফা দিল লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত তৃণমূলী প্রধান ধীরেন বাগোয়ার। রাজ্যে পালাবদলের পর লক্ষ্য করা গেছে বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ইস্তাফা দিয়েছে। ইস্তাফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল কিন্ত তৃণমূল পরিচালিত লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান এতদিন ইস্তাফা দেয় নাই।
অবশেষে আজ কালচিনি বিডিও অফিসে এসে ইস্তাফা দেন লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ধীরেন বাগোয়ার। কিন্ত প্রধান ইস্তাফা দিলেও এদিন উপপ্রধান ইস্তাফা দেন নাই।
যদিও এই ইস্তাফা বিষয়ে প্রধান ধীরেন বাগোয়ার কোনো মন্তব্য করতে চান নাই।
এই বিষয়ে বিজেপি লতাবাড়ি অঞ্চল প্রমূখ অঙ্কুর ঘোষ জানান যেভাবে এই তৃণমূল পরিচালিত গ্ৰাম পঞ্চায়েত দুর্নীতি করেছে রাজ্য জুড়ে সবাই ইস্তাফা দিচ্ছে এদিন লতাবাড়ি প্রধান ও স্বেচ্ছায় ইস্তাফা দিল।

