কোচবিহার , ৬ আগস্ট
আরও বিপাকে তৃণমূলের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওরফে ‘হিপ্পি’। তাঁর বিরুদ্ধে নতুন করে আরও দুটি মামলা যুক্ত করল পুলিশ। আদালত সূত্রে জানা গিয়েছে, দুটি দোকান ভাঙচুর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে এই নতুন মামলা দায়ের করা হয়েছে।

