শিলিগুড়িতে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত
শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় ১৬ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তার সৎ বাবা কমল বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, কমল বিশ্বাস ভক্তিনগর থানা এলাকায় স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয়। বিষয়টি কিশোরী তার মাকে জানালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে ভক্তিনগর থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই অভিযুক্ত কমল বিশ্বাসের খোঁজ শুরু করে পুলিশ। পরে খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে আশিঘর ফাঁড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

