কোচবিহার, ২ অক্টোবর
গান্ধীজয়ন্তী উপলক্ষে কোচবিহারের সাগরদিঘির পাড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করল ‘আমরা সবাই’ সংগঠন। এদিন গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁকে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।
তবে শুধু শ্রদ্ধা নিবেদনেই থেমে থাকেনি কর্মসূচি। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপা চক্রবর্তী, দেবাশিস রাউথ-সহ আরও অনেকে। গান্ধীজয়ন্তীর দিনে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।

