on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: নারী পাচার রুখতে বিশেষ টাস্ক ফোর্স, গড়ে উঠবে ‘হিমালয়ান হিল সিটি’
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

নারী পাচার রুখতে বিশেষ টাস্ক ফোর্স, গড়ে উঠবে ‘হিমালয়ান হিল সিটি’

Online Desk
Last updated: June 7, 2026 6:28 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ৭ জুন:

 

নারী পাচার রোধে বিশেষ টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে পাহাড়-সমতলের সমন্বিত উন্নয়নের লক্ষ্যে ‘হিমালয়ান হিল সিটি’ প্রকল্প— একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার রাজের মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রথমবার উত্তরকন্যা প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নগরোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং সামাজিক সুরক্ষাকে সামনে রেখেই এই উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী জানান, উত্তরবঙ্গে নারী ও শিশু পাচার রোধে বিশেষ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে। এর জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, যেখানে প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করা হবে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
পাহাড় ও সমতলের মধ্যে উন্নয়নের ব্যবধান কমাতে নতুন করে ‘হিমালয়ান হিল সিটি’ প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে। এই প্রকল্পে দার্জিলিং পাহাড়ের চারটি পৌরসভা এবং শিলিগুড়ি পৌরনিগমকে একত্রিত করে সমন্বিত নগর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে। পর্যটন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহণ, পানীয় জল এবং নাগরিক পরিষেবার উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের কথা ভাবা হচ্ছে।
শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, আগামী ১ জুলাই থেকে নির্মল বন্ধুদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হবে। এর ফলে কর্মীদের উপস্থিতি ও কাজের স্বচ্ছতা আরও বাড়বে বলে প্রশাসনের আশা।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে নির্ধারিত ডাম্পিং পয়েন্ট ছাড়া অন্যত্র আবর্জনা ফেললে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা ধার্য করা হবে। নাগরিকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের মধ্যে সমন্বিত উন্নয়ন, পরিচ্ছন্ন নগর পরিবেশ এবং সামাজিক অপরাধ প্রতিরোধ— এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েই আগামী দিনে কাজ করবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর।

You Might Also Like

রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বার্তা নিয়ে শিলিগুড়িতে ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো
মাদারিহাটের হলদিবাড়িতে দেড় কোটি টাকার রাস্তা-ড্রেন প্রকল্পের সূচনা, উদ্বোধনে সাংসদ মনোজ টিগ্গা
কোচবিহারে তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়িতে তল্লাশি, উদ্ধার ৪০ কেজি গাঁজা|আটক অভিযুক্ত ঠিকাদারের স্ত্রী
নববর্ষে শিলিগুড়িতে মমতার পদযাত্রা, প্রস্তুতিতে প্রশাসন
বিভিন্ন দাবিদাওয়া তুলে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী-র জলপাইগুড়ি জেলা কমিটি
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহার

রবিবার ভিজবে গোটা বাংলা, উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

By Online Desk
4 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?