১৪/০৫/২০২৫
ওয়েব ডেস্ক:
রাশিয়া ভারতের কাছে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম যৌথভাবে উৎপাদনের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের বিষয়ে ভারতের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। S-500 হলো রাশিয়া তৈরি করা একটি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম যা শত্রুর যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং এমনকি পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা গুপ্তচর উপগ্রহকেও ধ্বংস করতে সক্ষম। এই প্রস্তাবের প্রেক্ষাপট হলো রাশিয়া আগে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের কাছে বিক্রি করেছে। অপারেশন সিঁদুরে S-400 সফলভাবে কাজ করেছে। রাশিয়া S-500 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদনের প্রস্তাব দিয়েছে।
ভারত এই প্রস্তাব গ্রহণ করবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে যদি এই চুক্তি স্বাক্ষরিত করা হয় ভারত সরকারের পক্ষ থেকে তবে সামরিক শক্তিতে আরো শক্তিশালী হয়ে যাবে যাবে ভারত বর্ষ ।মনে করছেন বিশেষজ্ঞরা।
আমরা জেনে নিব এই অত্যাধুনিক প্রযুক্তির রাশিয়ান অস্ত্র এস ৫০০ ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী শত্রু পক্ষকে ধ্বংস করতে।
1) হাইপারসনিক মিসাইল প্রতিরোধ:
এটি হাইপারসনিক মিসাইলসহ বিভিন্ন ধরনের এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম।
2) বহুবিধ লক্ষ্যবস্তু মোকাবেলা:
এটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে এবং মোকাবেলা করতে পারে।
3) উচ্চ ক্ষমতা:
S-500 এর ক্ষমতা এতটাই বেশি যে এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা গুপ্তচর স্যাটেলাইটকেও ধ্বংস করতে পারে।
4) মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ:
এটি মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
5) সিস্টেমের বৈশিষ্ট্য:
S-500 এর একটি উন্নত রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে যা এটিকে আরও শক্তিশালী করে তোলে।
রাশিয়ার এই অত্যাধুনিক প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম যৌথভাবে উৎপাদনের জন্য ভারত সরকারকে অফার দেওয়ার পরবর্তীতেই। ঘুম উড়ে গিয়েছে শত্রুপক্ষ পার্শ্ববর্তী দেশ চীন ও পাকিস্তান এর।

