পুন্ডিবাড়িতে গন্ডারের হামলায় দিলীপ দাসের মৃত্যু, প্রশাসনের অবহেলার অভিযোগ তুলল পরিবার
কোচবিহার, জয়দীপ রায় , ১১/১০/২০২৫ : গতকাল পুন্ডিবাড়িতে গন্ডারের হামলায় গুরুতর জখম হওয়া দিলীপ দাসের মৃত্যু হল শনিবার। কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয় । লোকালয়ে বন্যপ্রাণ ঢুকে আসার ঘটনায় প্রশাসনকে আরো সজাগ হওয়া উচিত ছিল বলে দাবি করেছে মৃতের পরিবার। পাশাপাশি স্থানীয় বনদপ্তর এর পক্ষ থেকে এলাকায় সতর্কবার্তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে তারা ।
উল্লেখ্য শুক্রবার ভোরে পুন্ডিবাড়ি সুভাষপল্লী এলাকায় গন্ডারের হামলায় গুরুতর যখন হয় দুইজন । তাদের নাম দিলীপ দাস ও বিভাকর ।
এর মধ্যে বিভা করের বয়স ৮৫ বছর । এবং দিলীপ দাসের বয়স আনুমানিক ৬৫ বছর । জখম হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিল । শনিবার দুপুরে সেখানেই মৃত্যু হয়েছে তার। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর ।

