মাথাভাঙ্গা, ২৩ মে :
নাগরিক সচেতন মঞ্চের উদ্যোগে তথা RSS নেতা মদন তালুকদারের নেতৃত্বে নয়ারহাট বাজারে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি ৫ এর ৪৬ নং দেবোত্তর পানিগ্রাম বুথে বিজয় মিছিল অনুষ্ঠিত হল।উপস্থিত ছিলেন বিধায়ক সাবিত্রী বর্মন।
শনিবার দুপুরে এই বিজয় মিছিল টি বিপুল কর্মী সমর্থকদের নিয়ে নয়ারহাট বাজার পরিক্রমা করে। পরিশেষে দেবোত্তর পানিগ্রামে তথা কারিরভিটায় গিয়ে মিছিলটি শেষ হয়।
পরিক্রমা শেষে শীতলকুচি বিধানসভার বিধায়ক সাবিত্রী বর্মন বলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ৫ এর ৪৬ নং বুথে বিজয় মিছিল করা হল এবং সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। আগামী প্রজন্মকে নতুন দিশা এবং মাতৃশক্তির সুরক্ষার তাগিদে সমগ্র সমাজকে এগিয়ে আসার আহ্বানও তিনি জানান।

