কোচবিহার, ২ জানুয়ারী :
নেশা মুক্ত সমাজ গড়তে অঙ্গীকার কোচবিহারের এক সংগঠন। মাদকআসক্তির বিরুদ্ধে শুক্রবার কোচবিহারে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করলো তারা। যুবকদের এই সংগঠনের নাম WADA। যার পুরো নাম ওয়ারিয়ার্স এগেইন্স ড্রাগ অ্যাডিকশন। এর আগেও নিষিদ্ধ ড্রাগের বিরুদ্ধে যুব সমাজকে বার্তা দিতে বিভিন্ন কর্মসূচি করেছে তারা ।
শুক্রবার সকালে কোচবিহার রাম বলা স্কুল থেকে শুরু হয় দশ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা। ২০০ র অধিক প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করে।
মূলত বেশ কিছু বছর ধরে নিষিদ্ধ ড্রাগসে আসক্তি বাড়ছে কোচবিহারের যুবকদের একাংসের মধ্যে। খেলাধুলা এবং অন্যান্য বিষয়ের মধ্যে দিয়ে তাদের সঠিক পথে পরিচালনা করাই এই সংগঠনের লক্ষ।

