কোচবিহার, ৪ জানুয়ারী :
ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা । দোতলার গ্রিল কেটে ঘরে ঢুকে সর্বস্ব নিয়ে পালালো চোর । ঘটনাটি কোচবিহার মহিষবাথান নেতাজি মোড় সংলগ্ন এলাকার । পরিবারের দাবি, ঘর থেকে আনুমানিক দশভরি সোনার গয়না চুরি গিয়েছে ।
স্থানীয় সূত্রে খবর , গত ২৮ তারিখ ওই বাড়ির দম্পতি পুড়িতে বেড়াতে যায় । তাদের বাড়ির গোটা সিসিটিভি কন্ট্রোল তাঁদের মোবাইলে ইনস্টল করা ছিল। বেড়াতে যাওয়ার বিকেল থেকেই মোবাইলে সিসিটিভির কোনো ফুটেজ পাওয়া যাচ্ছিলো না। সন্দেহ হওয়ায় চেনাশোনা এক টেকনিশিয়ানকে বাড়িতে বিষয়টি দেখতে পাঠালে চুরির বিষয়টি সামনে আসে । বাড়ির সিসিটিভি গুলো দোমড়ানো মোচড়ানো অবস্থায় যত্রতত্র পড়েছিল । আরেকটু ভালো করে দেখতেই বাড়ির পেছনদিকে দোতলার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায় ।
বাড়ি ঘেষা গাছ দিয়ে উঠেই চোর চুরি করে পালিয়েছে বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুন্ডিবাড়ি থানার পুলিশ । চুরির ঘটনার তদন্ত শুরু করেছে তারা । পরিবারের দাবি, ১০ ভরি সোনার গয়না সহ বেশ কিছু নগদ টাকা চুরি গিয়েছে।

