কোচবিহার, ৬ জানুয়ারী :
প্রতিশ্রুতির পর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও এখনো মেলেনি স্পেশাল হোম গার্ডের চাকরি। ফলে এবার আমরণ অনশনে বসতে চলেছে সারেন্ডার কে এল ও এবং এক্স লিংকম্যানরা।
মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে তারা ।
মূলত তাদের দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের মূল স্রোতের ফিরিয়ে আনতে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মোতাবেক দু দফায় বেশ কিছু সারেন্ডার KLO দের চাকরি দেওয়া হলেও তৃতীয় দফায় ১৫১ জনকে চাকরি দেওয়া হয়নি। তাদের সাথে বারংবার টালবাহানা করা হয়েছে বলে অভিযোগ । ফলে বারংবার হয়রানির স্বীকার হয়ে অবশেষে আমরণ অনশনে বসতে চলেছে তারা । আগামী ১১ ই জানুয়ারী থেকে শুরু হবে এই আমরণ অনশন কর্মসূচি।

