তুফানগঞ্জ, ২০ মার্চ :
নির্বাচনী লড়াইয়ের ময়দানে জনসংযোগকে হাতিয়ার করে এগোচ্ছে বাম শিবির। শুক্রবার সকালে তুফানগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ড সহ তুফানগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় জনসংযোগের মাধ্যমে নির্বাচনীয় প্রচার সারলেন তুফানগঞ্জ ৯ নং বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় রাভা। এদিন সকালে মূলত প্রাতঃভ্রমণের মাধ্যমেই সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান তিনি।
শুক্রবার সকাল থেকেই তুফানগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ড সহ তুফানগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঘুরতে দেখা যায় বাম প্রার্থীকে। এদিন সকালে তুফানগঞ্জ ৯ নং বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় রাভা সাধারণ মানুষদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি কুশল বিনিময় করতে দেখা যায় তাকে। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের থেকে এলাকার নানা সমস্যার কথা শোনেন তিনি।
প্রচার চলাকালীন প্রার্থী ধনঞ্জয় রাভা বলেন, প্রচারে বের হয়ে মানুষের ভালো সারা মিলছে আমরা মানুষের কাছে বিকল্প ও স্বচ্ছ শাসনের বার্তা নিয়ে যাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা অত্যন্ত আশাবাদী। তাঁর এই সাবলীল ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ভঙ্গি স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ভোটের দিন যত ঘনিয়ে আসছে, তুফানগঞ্জ শহরের অলিগলিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রাতঃভ্রমণের মাধ্যমে ধনঞ্জয় রাভার এই জনসংযোগ কর্মসূচি ভোটারদের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।

