দিনহাটা, ২৩ জানুয়ারী :
নগর ভাংনী এলাকায় এক রাতে চারটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার দিনহাটা ১ নং ব্লকের নগর ভাংনী এলাকায় এক রাতে চারটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার আবেদ আলী জানান, তিনি বাইরে শ্রমিকের কাজ করে বাড়িতে আসেন বাড়ির কিছু কাজ করবেন বলে, কিন্তু এদিন গভীর রাতে তিনি দেখতে পান তার ঘরের সিঁধ কেটে প্রায় ১ থেকে ২ ভড়ি সোনা ও দেড় লক্ষ টাকা চোর চুরি করে নিয়ে যায়। এলাকার সাহেনা বিবি জানান, এদিন রাত প্রায় তিন টা নাগাদ তাকে মশারী পেঁচিয়ে তার চোখে লাইট জ্বালিয়ে তার ভিআইপি বাস্ক ভেঙে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। অপরদিকে হাজরা বিবি ও পারুল রায়ের বাড়িতে চোর সিঁধ কেটে ঘরে ঢুকলেও তারা সঙ্গে সঙ্গে টের পেয়ে যাওয়ার কারণে কিছু নিতে পারে নি চোর বলে জানান তারা। তবে এক রাতেই চার বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

