জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারী :
জনমুখী রাজ্য বাজেটের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সবুজ আবির খেলায় মাতলো তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি লাড্ডু বিতরণ করা হয়।শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসার আইএনটিটিইউসি কার্যালয়ে মেটেলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহবানে এক সভা হয়। সভায় জনমুখী রাজ্য সরকারের বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি সাংগঠনিক আলোচনা হয়।সভার পর কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন ও লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করানো হয় সকলকে। উপস্থিত ছিলেন জেলা নেতা জোসেফ মুন্ডা, মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নোমিতা কালান্দি, জেলা পরিষদ সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী স্বপ্না ওরাওঁ সহ মেটেলি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীরা।

