ধূপগুড়ি, ২৪ মে:
সাত সকালে এলাকায় দুইটি বাইসন।আর তার তান্ডবে এখনো পর্যন্ত তিনজন আহত হয়েছে। রবিবার সকালে ধুপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের বীনাপানি,পাইকার পাড়া এলাকায় বাইসন তান্ডব চালায়। জানা গিয়েছে, সোনাখালী জঙ্গল থেকে দুইটি বাইসন লোকালয়ে বেরিয়ে আসে। গোপাল ঘোষ(৬৭),
সুনীল রায়(৫১), জয়জিৎ সরকার(৬) এখনও পর্যন্ত আহত হয়েছে। এর মধ্যে গোপাল ঘোষ গুরুতর আহত হয়েছে। তাকে বনকর্মীরাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এলাকায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। বাইসন গুলিকে বাগে আনতে যথেষ্ট চাপের মুখে পড়তে হচ্ছে বনকর্মীদের।ইতিমধ্যে ঘুম পাড়ানি গুলি করার জন্য প্রস্তুত রয়েছে বনকর্মীরা।
একটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হলেও অপরটি অন্যত্র চলে যায়।সেটি পুর্ব মাগুরমারী গিলান্ডী মোড় এলাকায় লোকালয়ে ঢুকে যায়।সেখানেও বনকর্মীরা ঘুমপাড়ানি গুলির করা পরিকল্পনা নিয়েছেন।

