দিনহাটা, ১২ ফেব্রুয়ারী :
শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা ভারত বন্ধের সমর্থনে দিনহাটা শহরে মিছিল। বৃহস্পতিবার বামেদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের এই মিছিল আয়োজিত হয় শহরে। তবে দিনহাটায় বন্ধের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। যেহেতু রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই রাজ্যে কোন অংশেই এই বন্ধের প্রভাব নেই। তাই গণপরিবহন সহ একাধিক জরুরি পরিষেবা কে ছাড় দিয়েই চলছে ধর্মঘট। কিন্তু সেই ধর্মঘটের কোন প্রভাব নেই দিনহাটায়। নির্বিঘ্নেই এদিন শহরে যান চলাচল যেমন স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের মতো তেমনি দোকান পাটও খুলেছে

