আলিপুরদুয়ার, ২৭ জানুয়ারী :
জেলা স্তরীয় ইণ্টার স্কুল আ্যথলেটিক, যোগা, জিমনাস্টিক প্রতিযোগিতা মঙ্গলবার থেকে শুরু হল কালচিনি থানা ময়দানে। আগামী তিন দিন ব্যাপী চলবে এই প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় জেলার ছয়টি ব্লক থেকে প্রায় ৬০০ বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এদিন বিভিন্ন অনুষ্ঠান মধ্য দিয়ে তিন দিবসীয় প্রতিযোগিতার সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ বিশিষ্টজনেরা।
জেলা স্তরীয় খেলায় যে সফল হবে সেই প্রতিযোগী রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

