কোচবিহার, ১২ ফেব্রুয়ারী :
কোচবিহার স্টেশন চৌপথিতে সিড়ডি সাই বাবার ১৩ তম বার্ষিক পুজো। আর সেই উপলক্ষে ভোর থেকে শুরু হয়েছে পূজা অর্চনা এবং সকাল 11 টা নাগাদ পালকি করে সিড়ডি সাই বাবাকে রাজা শহর পরিক্রমা করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও জেলা সভাপতি অভিজিতের ভৌমিক সিড়ডি সাঁইবাবার পালকি কাধে নিয়ে শহর পরিক্রমা করেন। এরপরেই হয় মহা যজ্ঞ। উপস্থিত ছিলেন সভাধিপতি সুমিতা বর্মন , যুব সহ সভাপতি সন্দীপ গোস্বামী থেকে শুরু করো অন্যান্যরা। সারাদিনব্যাপী পূজো ও মহাযজ্ঞর পাশাপাশি প্রসাদ বিতরণ অনুষ্ঠান রয়েছে

