কোচবিহার, ১৬ মার্চ :
ভোটাধিকারের দাবিতে কোচবিহারের জেলাশাসকের দ্বারস্থ সাবেক ছিটমহলের বাসিন্দারা। সম্প্রতি এস আই আরের চূড়ান্ত ভোটার তালিকায় সাবেক ছিটমহলের প্রায় ১৪ হাজার ভোটারের নাম বিচারাধীন এসেছে । এর ফলে উদ্বেগ ছড়িয়েছে প্রাক্তন ছিটের বাসিন্দাদের মধ্যে । ২০১৫ সালে ভারত বাংলাদেশ চুক্তির মাধ্যমে তারা ভারতের কোচবিহার জেলার বাসিন্দা তে পরিণত হন। তবে সম্প্রতি সময়ে এসআইআর চালু হতেই বিপাকে পড়েছে তারা । ২০১৫ সাল থেকে ভারতের নাগরিক হওয়ায় তাদের কারোরই ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই । এস আই আর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হতেই সাবেক ছিট মহল গুলির প্রতিটি বুথের অর্ধেকের বেশি করে ভোটারের নাম বিচারাধীন এসেছে।
সেখানকার বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈধ ভোটারদের নাম বিচারাধীন করেছে । এমত অবস্থায় রবিবার বঙ্গের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে । ফলে চরম উদ্বেগ নিয়ে কোচবিহারের জেলাশাসকের দপ্তরে হাজির হয়েছে সাবেক ছিট মহলের বাসিন্দারা। সকল বৈধ ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে তারা।

