আলিপুরদুয়ার, ৬ এপ্রিল :
প্রার্থী বদলের দাবিতে বৃহস্পতিবার থেকেই তালা বন্ধ কংগ্রেস আলিপুরদুয়ার জেলা কার্যালয়। সেই তালা বন্ধ দফতর খোলাকে কেন্দ্র করে বণক্ষেত্র আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়।
রবিবার সন্ধ্যা নাগাদ কংগ্রেস আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃন্ময় সরকার বন্ধ কার্যালয় খুলতে গেলে কংগ্রেস নেতা শান্তুনু দেবনাথ ও তার অনুগামীরা বাধা দেয়। তার পরে রক্তাক্ত হয়ে ওঠে জেলা কার্যালয়। একে ওপরের মাথা ফাটিয়ে দেয় লাঠির আঘাতে।

