আলিপুরদুয়ার, ১৫ এপ্রিল :
বিজেপি সরকার ক্ষমতায় এলে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে, চা শ্রমিকদের বেতন বৃদ্ধি হবে চা বলয়ে আধুনিক স্কুল হবে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এসে একথা জানান অমিত শা এদিন ফালাকাটা মিল রোড এলাকায় ফালাকাটা বিজেপি প্রার্থী দীপক বর্মণ ও মাদারিহাট বিজেপি প্রার্থী লক্ষণ লিম্বু সমর্থনে জনসভা করেন অমিত শা। এদিন সভা কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল।
এদিন সভা থেকে অমিত শা জানান উত্তরবঙ্গে এইমস হাসপাতাল হবে, ক্যান্সার হাসপাতাল হবে, ট্রাইবাল ইউনিভার্সিটি হবে।

