দিনহাটা, ১৯ এপ্রিল :
বিধানসভা ভোটের আগে গ্রামের মানুষের মধ্যে আস্থা ফেরাতে এবং ভয়-ভীতি দূর করতে দিনহাটার গ্রামে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। রবিবার বিকেলে দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকায় গ্রামবাসীদের সাথে কথা বলার পাশাপাশি বুথ পরিদর্শন করেন কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব এবং জেলা পুলিশ সুপার জসপ্রিত সিং। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, আইসি বুধাদিত্য রায় সহ আরো অনেকেই। এদিন বুথ পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায় জেলা পুলিশ সুপার ও জেলা শাসক কে। এদিন সেখান থেকেই তারা দিনহাটা কলেজে ডিসিআরসি সেন্টার পরিদর্শন করেন তারা। মূলত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি আধিকারিকদের সাথে কথা বলেন বলে জানা গেছে।

