দিনহাটা, ২৫ ফেব্রুয়ারি :
বুধবার সাহেবগঞ্জ থানার পুলিশ বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার ওমর ফারুক ব্যাপারীর তিন দিনের পুলিশি হেফাজতে শেষে এদিন আদালতের নির্দেশে ফের দিনহাটা আদালতে পেশ করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ সাহেবগঞ্জ থানার ৪ নং নাগরের বাড়ি এলাকার বাসিন্দা এচারন বিবি নামের এক মহিলা সাহেবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ এস আই আর চলাকালীন তিনি দেখতে পান তাদের নাম ব্যবহার করে তাদেরকে বাবা,মা, বানিয়ে অন্য একজন লোক এস, আই,আর, এ নাম তুলেছেন। যার নাম ওমর ফারুক ব্যাপারী। পুলিশ তদন্তে নেমে ওমর ফারুক ব্যাপারী কে গ্রেফতার করে দিনহাটা আদালতে পেশ করে পুলিশি হেফাজত নেয়। এদিন পুলিশি হেফাজত শেষে ফের আদালতে পেশ করে।

