শিলিগুড়ি, ৩ মে :
ভোটের ফলাফল ঘোষণার ঠিক আগের দিনেই মন্দিরে পুজো দিয়ে শুভ সূচনার বার্তা দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবার সকালে রথখোলা মোড়ের কালীবাড়ি মন্দিরে তিনি পুজো দেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, আজ রাজ্যজুড়ে বিজেপির প্রার্থীরাই মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন।

তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ এবং আগামীকাল ভোট গণনার মাধ্যমে একটি নতুন পশ্চিমবঙ্গের সূর্যোদয় হোক—এই প্রার্থনাতেই মায়ের দ্বারস্থ হয়েছি।” তিনি আরও বলেন, মানুষের রায়ই শেষ কথা, আর সেই রায় যেন রাজ্যের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়, সেটাই তাঁদের কামনা। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য কর্মী-সমর্থকরাও।


