শিলিগুড়ি , ২৪ জুন
অনুভব ফাউন্ডেশন থেকে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ও বিশেষ চাহিদাসম্পন্ন এক তরুণীকে আজ তিনবাতি মোড় সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণীটি যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উদ্ধারের পর তাঁকে পরিবারের সদস্যদের কাছে নিয়ে আসা হয়। তবে তরুণীটি মানসিক প্রতিবন্ধী হওয়ার পাশাপাশি কথা বলতে ও শুনতে অক্ষম হওয়ায় অভিযুক্তদের শনাক্ত করা এখনও সম্ভব হয়নি।u
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পরবর্তী তদন্ত শুরু করবে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

