মাথাভাঙ্গা, ১১ মে :
তৃণমূল যুব নেতা নয়নজ্যোতি সাহার নামে পোস্টার পড়লো মাথাভাঙ্গা শহরে। নয়নজ্যোতি সাহা মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন।৪ ঠা মে ভোটের ফলাফলের পরই পলাতক তিনি।তার বিরুদ্ধে প্রচুর পরিমাণে দুর্নীতি এবং টাকা তোলার অভিযোগ রয়েছে। তৃণমূল আমলে তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে না পারলেও তৃণমূল চলে যেতেই তার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল।যুব নেতা নয়নজ্যোতি সাহার নামে মাথাভাঙ্গা শহরের পোস্ট অফিস মোড়, পশ্চিমপাড়া সহ বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে।আর সেই পোস্টার গুলোতে লেখা রয়েছে “চোর চোর,পেটলার বেটা চোর”। চাকরির নামে নিরীহ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে এমন একাধিক পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙ্গা শহরে।
যদিও বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূল যুব নেতা ক্ষমতার বলে দুর্নীতি করেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে।তাই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরিন্দ্র নাথ বর্মন বলেন কেউ যদি অপকর্ম করে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে।

