মাথাভাঙ্গা, ২৮ মে:
সরকারি রাস্তা দখল করে ব্যবসায়ীক সরঞ্জাম রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন এলাকাবাসীরা।অভিযোগ মাথাভাঙ্গা শহরের ১০ নং ওয়ার্ড এলাকার বেশ কয়েক জায়গায় সরকারি জায়গা অর্থাৎ যাতায়াতের যে রাস্তা সেই রাস্তায় ইট রেখে ব্যবসা করছেন বেশ কয়েকজন ব্যবসায়ী।এর ফলে মাঝেমধ্যে ছোটোখাটো দুর্ঘটনা ঘটলেও বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা যেমন রয়েছে সেইসাথে চলাচলেও ব্যাঘাত ঘটছিল বলে অভিযোগ।তাই এদিন এলাকাবাসীরা একত্রিত হয়ে ব্যবসায়ীদের কাছে গিয়ে রাস্তা ফাঁকা করে ব্যবসা করার কথা জানান।
যদিও এক ব্যবসায়ী জানান তিনি কিছুদিন আগেই ইট গুলো রেখেছিলেন।তবে যত তাড়াতাড়ি সম্ভব তিনি তা সরিয়ে নেবেন এবং আগামীতে রাস্তায় ইট সহ অন্যান্য সরঞ্জাম রাখবেন না বলেও জানান।

