কোচবিহার , ১১ জুন
ভয়াবহ পথ দুর্ঘটনা কোচবিহারে। নিশিগঞ্জ আকরারহাট এলাকায় একটি চলন্ত বাস উল্টে গিয়ে পড়ে একটি টোটোর ওপর। চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় টোটো । টোটো তে থাকা এক কিশোরী যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় ।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে একটি যাত্রীবাহী বাস ও একটি টোটোর সংঘর্ষ হয় আকড়াহাট এলাকায় এবং এর পরেই যাত্রীবাহী বাসটি টোটোর উপর উল্টে পড়ে যায় রাস্তার পাশে নর্দমায়। এই ঘটনায় টোটোতে থাকা কিশোরীর ঘটনাস্থলেই মৃত্যু হয় জানা গেছে|মৃত কিশোরীর নাম সাগরিকা রায় ইশোর। বয়স ১৬ বছর । টিউশন থেকে বাড়ি ফিরছিল সাগরিকা ।তার শরীর এবং মাথা আলাদা হয়ে যায় । এছাড়াও বাসের ভিতর থাকা ১৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।আহতদের স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য
এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চঞ্চললো ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় ।
এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দার প্রসেনজিৎ সাহা জানান, যাত্রীবাহী বাসটি মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে আসছিল এবং টোটো টি নিশিগঞ্জের দিকে যাচ্ছিল। আকরাহাট এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতরা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

