দিনহাটা, ৬ মে :
দিনহাটা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের সাথে সাক্ষাৎ করলেন দিনহাটা নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায়। বুধবার সকালে দিনহাটা শহরের বাবু পাড়া এলাকায় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথের সাথে দেখা করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়। দীর্ঘক্ষণ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ এর সাথে আলোচনা করতে দেখা যায় বিজেপির নবনির্বাচিত বিধায়ক অজয় রায়। এদিন মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে বেরিয়ে এসো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, কিছু দুষ্কৃতী এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে কথা হয়েছে। আমি সবার বিধায়ক বলে তিনি উল্লেখ করেন।

