on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: রয়েলটি থাকা সত্ত্বেও পাথর বোঝাই ডাম্পার আটক, বক্সিরহাটে পুলিশের ভূমিকা ঘিরে বিতর্ক
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
tufannganjউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

রয়েলটি থাকা সত্ত্বেও পাথর বোঝাই ডাম্পার আটক, বক্সিরহাটে পুলিশের ভূমিকা ঘিরে বিতর্ক

Online Desk
Last updated: June 26, 2026 7:57 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

বক্সিরহাট, ২৬ জুন

পরিবহনের রয়েলটি থাকা সত্ত্বেও পুলিশ পাথর বোঝাই ডাম্পার আটক করে মামলা করায় বিতর্ক দানা বেধেছে। বৃহস্পতিবার রাতে বক্সিরহাটের সংকোশ নাকা চেকিং পয়েন্টের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ডাম্পারে করে পাথর পরিবহন চললেও চালানে পাথর কথার উল্লেখ ছিল না, তাই স্বত:প্রণোদিত মামলা করা হয়েছে।
যদিও গাড়ির মালিক এবং রয়েলটি হোল্ডারদের দাবি, সরকারি অনুমোদিত চালানে আলাদা করে পাথর কথার উল্লেখ থাকে না। এটা নতুন বিষয় নয়। যা নিয়ে শুক্রবার পুলিশের বিরুদ্ধে গাড়ির মালিক থেকে রয়েলটি হোল্ডাররা প্রতিবাদে সরব হয়েছে। তাঁরা জানিয়েছে, প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব।

জানা গেছে, কোচবিহার জেলার নদীগুলি আপাতত বালি- পাথর উত্তোলন বন্ধ থাকলেও আলিপুরদুয়ার জেলায় তা চালু রয়েছে। বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের সংকোশ নদী সংলগ্ন ভলকা সরকারি অনুমোদিত খাদান থেকে একটিতে বালি অপর ডাম্পরে পাথর তুলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন চালকরা।
ডাম্পার চালক রনি রায় বলেন,আলিপুর জেলার সীমানা ছাড়াতেই কোচবিহার জেলার সংকোশ নাকা চেকিং পয়েন্টে দুটি ডাম্পারকে দার করিয়ে পরিবহনের নথি দেখাতে বলে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। পরিবহনের বৈধ নথি দেখানো হলে পুলিশ বালি বোঝাই ডাম্পার ছেড়ে দিলেও পাথর বোঝাই গাড়িটিকে আটক করে মামলা দায়ের করে। পুলিশ আমাদের জানায়, পরিবহনের চালানে পাথর কথার উল্লেখ নেই।

এ নিয়ে কোচবিহারের বাসিন্দা গাড়ির মালিক শুভ্র কর বলেন, চালকের মুখে বিষয়টি জানতে পেরে আমি পুলিশকে বোঝানোর চেষ্টা করি সরকারি অনুমোদিত চালনে আলাদা করে পাথর কথার উল্লেখ থাকে না। পুলিশ আমার কথায় কর্ণপাত না করে মামলা দায়ের করে। আমি বিষয়টি নিয়ে রয়েলটি হোল্ডারের সাথে যোগাযোগ করলে তিনিও একই কথা জানিয়েছেন। আমার আশঙ্কা এভাবে চলতে থাকলে গাড়ি মালিকরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও জানান, বছরের পর বছর ধরে চালানে পাথর কথার উল্লেখ না থাকলেও হঠাৎ করে বক্সিরহাট পুলিশ কেন আজগুবি দাবি করছে। পরিবহনের চালান কারও ব্যক্তিগত নয়, সরকারি পোর্টাল থেকে হচ্ছে। কেন পুলিশ প্রশাসন সেই দপ্তরকে বোঝাতে পারছে না। কেন এই বিষয় নিয়ে আমাদের হেনস্থার শিকার হতে হবে। মিথ্যা মামলা করায় আমরা পুলিশের বিরুদ্ধে আইনি পথে হাটব।

একই অভিযোগে সরোব হয়েছেন কুমারগ্রামের বাসিন্দা ভলকা সরকারি অনুমোদিত রয়েলটি হোল্ডার বুদেন রায়। তিনি জানান, আমরা দীর্ঘদিন ধরে রয়েলটির সাথে জড়িত।কোথাও কোনও চালানে আলাদা করে পাথর কথার উল্লেখ থাকে না। হঠাৎ করে পুলিশ কেন গাড়ি চালকদের আটক করে মামলা করছেন আমরা ঠিক বুঝতে পারছি না।

You Might Also Like

শিলিগুড়িতে ভোট-পরবর্তী অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি, কড়া বার্তা সায়েদ ওয়াকার রাজা-এর
পাড়ায় সমাধান’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, বিডিওর কাছে বিজেপির অভিযোগপত্র।
প্রতিদিন ৬-৮ ঘণ্টা বিদ্যুৎ নেই, বাড়ছে বিলও! ক্ষোভে ফেটে পড়ে বিদ্যুৎ দফতরে স্মারকলিপি হিন্দু সভ্য সমাজের
আধার টোকেনের সংকটে চরম ভোগান্তি, জলপাইগুড়ি বড় পোস্ট অফিসে উপচে পড়া ভিড়
পর্যটনের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছে টোটোরা
TAGGED:#COOCHBEHAR#Northbengal#ONAIRNOW#tufanganj
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?