on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: উত্তরকন্যায় ম্যারাথন বৈঠক, উন্নয়নের পাশাপাশি গাফিলতিতে শোকজের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহাররাজনীতিরাজ্যশিলিগুড়ি

উত্তরকন্যায় ম্যারাথন বৈঠক, উন্নয়নের পাশাপাশি গাফিলতিতে শোকজের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk
Last updated: July 3, 2026 8:06 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি,  ৩ জুলাই

উত্তরবঙ্গকে কলকাতা-নির্ভরতা থেকে মুক্ত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক শেষে একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা করার পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে ‘পলাতক’ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শোকজের নির্দেশও দেন তিনি,প্রায় দুই ঘণ্টার ম্যারাথন বৈঠক।

শিলিগুড়ির উত্তরকন্যাতে উত্তরবঙ্গের উন্নয়ন,প্রশাসনিক সমন্বয় এবং বর্ষাকালীন প্রস্তুতি নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই গুরুত্বপূর্ণ বৈঠক।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান,উত্তরবঙ্গের মানুষকে প্রশাসনিক পরিষেবার জন্য আর কলকাতার মুখাপেক্ষী থাকতে হবে না।উত্তরকন্যাকেই কার্যকর প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।একই সঙ্গে জনপ্রতিনিধিদের একাংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।তাঁর অভিযোগ,বহু পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছেন না।এই পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে।শুভেন্দু অধিকারী “সরকারের কোনো শনি-রবিবার নেই।সরকার মানে ২৪ঘণ্টা কাজ। কোনো জনপ্রতিনিধির জন্য প্রশাসনিক কাজ আটকে থাকতে পারে না।”উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান,উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাজেট দ্বিগুণ করা হয়েছে।এইমস,ক্যানসার হাসপাতাল,নতুন মেডিক্যাল কলেজ,বিমানবন্দরের আধুনিকীকরণ এবং নতুন সেচ প্রকল্পের মতো একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।বর্ষাকালে বন্যা ও ধস মোকাবিলায় অতিরিক্ত উদ্ধারকারী বাহিনী গঠন,সিভিল ডিফেন্স কর্মী ও প্রাক্তন সেনাকর্মীদের কাজে লাগানোর পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।এছাড়া,‘১২৫ দিনের কাজ’প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানান,এর মাধ্যমে রাজ্যের কোটি কোটি জবকার্ডধারী কর্মসংস্থানের সুযোগ পাবেন।উন্নয়ন থেকে প্রশাসনিক জবাবদিহি-দুই ক্ষেত্রেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।উত্তরবঙ্গকে স্বনির্ভর ও প্রশাসনিকভাবে আরও শক্তিশালী করে তোলাই যে সরকারের প্রধান লক্ষ্য,উত্তরকন্যার বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট হয়েছে।*

You Might Also Like

যুদ্ধের জন্য প্রস্তুত ভারত, পাকিস্তানের বিমানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধ
জয়ন্তীর বাসিন্দাদের পুনর্বাসন ঘিরে উত্তেজনা, বনছায়া বস্তি সংলগ্ন জমি অধিগ্রহণের পরিকল্পনায় বিক্ষোভ বিজয়পুরবাসীদের
শৈশবের স্মৃতিচারণ বিভিন্ন রঙের কাঠিয়ালা আইসক্রিম
জলপাইগুড়িতে ফেরার তৃণমূল নেতার ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার, আদালতে পেশ পুলিশ
আচমকাই সাদা তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু
TAGGED:#Northbengal#ONAIRNOW#siliguri#WESTBENGAL
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?