০১.০৫.২৫
ওয়েব ডেস্ক :
ঢিল মারলে পাটকেল খেতে হয়’ জনপ্রিয় এই প্রবাদ বাক্যটি পাকিস্তনের জন্যে একেবারে উপযুক্ত। কেন বলছি একথা? পহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সম্পর্ক একদম চরমে পৌঁছেছে। ভারতীয় বিমানগুলিকে নিজেদের আকাশ সীমায় প্রবেশ করতে দেবে না সেকথা আগেই জানিয়ে দিয়েছিল পাক দেশ। এবার তার উপযুক্ত ভারতেরও। সূত্রের খবর, পাকিস্তানের বিমানের জন্যে এবার ভারতের আকাশসীমা বন্ধ করা হল! গোটা বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই সিদ্ধান্তই নিল ভারত। সূত্রের খবর, গত বুধবারই ঠিক করা হয় পাকিস্তানের কোন বিমান ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না। ঢিল মেরেছে পাকিস্তান, তার উপযুক্ত পাটকেলের জবাব দিয়েছে ভারত। ওয়াকিবহল মহলের মতে, ‘ভারতের সিদ্ধান্তে অনেকটাই চাপের মুখে পড়বে শাহবাজ শরিফের দেশ।’ পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে শুরু হয় ক্যাবিনেট বৈঠক। যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ছিলেন বলেই সূত্রের খবর। বৈঠক শেষে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ‘পহেলগাঁওয়েতে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তা খুবই নিন্দাজনক। তার তীব্র প্রতিবাদ জানছি। সেই সঙ্গে পাক দেশের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত। যেমন, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হয়েছে। আটারি সীমান্ত বন্ধ করা হল। ভারতে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছে তাঁদের অবিলম্বে এই দেশ ছাড়তে হবে। সমস্ত পাক দেশের বাসিন্দাদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। কোনও পাকিস্তানিকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পাক দেশ থেকে ভারতের ডেপুটি হাই কমিশনারকে সরিয়ে নেওয়া হবে।’

