কোচবিহার, ১৮ ডিসেম্বর :
ফ্ল্যাট থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহার শহরে। বৃহস্পতিবার কোচবিহার লম্বা দীঘি সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে ওই দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সৈকত ঘোষ। স্থায়ী বাড়ি শহরের ১ নং ওয়ার্ডের কোচবিহার রামভোলা স্কুল সংলগ্ন এলাকায়। নিজের পরিবারকে নিয়ে ফ্ল্যাটে থাকতো ওই ব্যক্তি। যদিও এবিষয়ে তার পরিবার কোনো প্রতিক্রিয়া দেয়নি। মানসিক অবসাদের জেরেই এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক অনুমান।

