জলপাইগুড়ি, ৬ জানুয়ারী :
সাধারণ মানুষের কাছে রেলের পরিষেবা আরো দ্রুত দেয়ার দাবিতে ছাত্র যুব ঐক্যের মঞ্চে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি স্টেশনে।
জলপাইগুড়িতে ছাত্র যুব ঐক্য মঞ্চের উদ্যোগে আজ জলপাইগুড়ি টাউন স্টেশন , স্টেশন ম্যানেজারের মারফত রেল মিনিস্টার এর কাছে একটি সারক লিপি প্রদান করা হয়। সেই স্মারকলিপিতে বলা হয়েছে । জলপাইগুড়ি থেকে একটি দিল্লি গামী ট্রেন চালু করা, শতাব্দী এক্সপ্রেস ,বন্ধে ভারত এক্সপ্রেস জলপাইগুড়ি স্টেশন থেকে চালু করা ,এছাড়াও জলপাইগুড়িতে আগে দুটি রিজার্ভেশন কাউন্টার ছিল ।এখন সেটি ও দুটি চালু করা ,। পাহাড়িয়া এক্সপ্রেস জলপাইগুড়ি হলদিবাড়ি থেকে চালু করা। এছাড়াও এক নম্বর তিন নম্বর ও ৪ নম্বর ঘুমটিতে অবিলম্বে ওভার ব্রিজ এর সুবিধা দেবা, সহ আরও বিভিন্ন দাবি নিয়ে আজকে এই সারক লিপি প্রদান করা হয়। এ বিষয়ে জলপাইগুড়ির ছাত্র যুব ঐক্য মঞ্চের আহ্বায়ক দেবজিৎ সরকার বলেন অবিলম্বে এই সমস্ত দাবি গুলি পূরণ করতে হবে।

