আলিপুরদুয়ার , ৯ জুলাই
কালচিনিতে শীঘ্র তৈরি হচ্ছে ইণ্ডোর স্টেডিয়াম রাজ্য সরকার পক্ষ থেকে কালচিনিতে ইণ্ডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে। আর এই ইণ্ডোর স্টেডিয়াম তৈরি করার জন্য জমি চিহ্নিত করার কাজ শুরু হল। এদিন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক, যুবকল্যাণ দফতরের আধিকারিকরা ইণ্ডোর স্টেডিয়াম তৈরির জন্য কালচিনি বিধানসভা একাধিক জায়গা পরিদর্শন করেন। কালচিনি চা বাগান এলাকার জমি, ট্রলি লাইন এলাকার জমি পরিদর্শন করা হয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে কালচিনি বিধায়ক ও সরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা জানিয়েছিলেন কালচিনিতে ইণ্ডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে এবং তার নোটিফিকেশন ও হয়ে গিয়েছে। মন্ত্রী বিশাল লামা জানান কালচিনি চা বলয়ে অনেক প্রতিভা আছে কিন্ত সূযোগের অভাবে এতদিন সেই প্রতিভা বিকষিত হতে পারেনি কিন্ত আমাদের সরকার তার উদ্যোগ নেবে যাহাতে এই এলাকার ছেলেমেয়ের সূযোগ পায়। তিনি জানান জমি চিহ্নিত করণের কাজ চলছে জমি চিহ্নিত হলেই দু তিন মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।

